‘প্রাণঘাতী হামলার আশঙ্কা’, খালেদা-তারেকের নিরাপত্তার দায়িত্বে প্রাক্তন সেনা কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মাইনাস ফোর’ ফর্মূলা অনুযায়ী শেখ মুজিবের পরিবারের পরে বাংলাদেশের রাজনীতি থেকে জিয়া পরিবারকে মুছে ফেলতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পাকিস্তানি গুপ্তচর সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ভোটের প্রচারের মধ্যেই ওই হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি শীর্ষ নেতারা। তাই ইউনূস সরকারের ‘ষড়যন্ত্র’ ভেস্তে দিতে খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দিলেন সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামকে।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন তিনি। যমে-মানুষে টানাটানি চলছে। তার মধ্যেই আচমকা খালেদাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় তদারকি সরকার। মূলত এসএফএফ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকে। হাসপাতালের বিছানায় নিথর অবস্থায় শুয়ে থাকা খালেদাকে কেন এসএসএফের নিরাপত্তা দেওয়া হল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও একই ধরনের নিরাপত্তা পাবেন কিনা, সেই প্রশ্নও ওঠে। যদিও ইউনূস সরকারের তরফে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়াই শুধু এসএসএফের নিরাপত্তা পাবেন।

ইতিমধ্যে ভোটে লড়তে আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন খালেদা পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বছর ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে যাতে ভারতের প্রতি খানিকটা নরম বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে ইউনূস সরকার, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। বিএনপি শীর্ষ নেতারা আশঙ্কা করছেন, ‘দেশের রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া শেখ মুজিবের পরিবারের পাশাপাশি জিয়া পরিবারকে মুছে ফেলতে খালেদা ও তারেকের উপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে হিযবুত তাহরীর-আনসারুল্লাহ বাংলা টিম ও ইনকিলাব মঞ্চের জঙ্গিরা।’ তাই কোনও ঝুঁকি না নিয়ে তারেকের জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে বুলেট প্রুপ গাড়ি আনা হয়েছে। সরকারি নিরাপত্তা রক্ষীদের ছদ্মবেশে গুপ্ত ঘাতকরা যাতে হামলা চালাতে না পারে তার জন্য খালেদা ও তারেকের  প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের কাঁধে। যিনি দুঁদে সেনা আধিকারিক হিসাবেই পরিচিত।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা