দেড় মাস বাদে প্রিয় বিড়ালকে খুঁজে পেলেন জার্মান মহিলা

গত ৮ অক্টোবর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পোষা বিড়াল ‘লিও’কে হারিয়েছিলেন জুলিয়া ওয়াসমিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: এ পৃথিবীতে ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি।

গত ৮ অক্টোবর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন কর্মসূত্রে ঢাকার বাসিন্দা জার্মান নাগরিক জুলিয়া ওয়াসমিন। তাঁর সঙ্গী ছিল পোষা বিড়াল ‘লিও’। দিনভর হাওরে ঘুরে ফেরার পথেই  প্রিয় পোষ্যকে হারিয়ে লিওকে হারিয়ে ফেলেন তিনি। প্রিয় পোষ্যকে হারিয়ে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন জুলিয়া। ‘লিও’র খোঁজ পেতে তাহিরপুরে দুদিন ঘাঁটি গেড়েছিলেন। এমনকী বিড়ালের খোঁজে মাইকে প্রচার চালানোও হয়। কিন্তু কোনও লাভ হয়নি। প্রিয় পোষ্যকে ফেরত পাওয়ার আশা ছেড়ে বিফল মনোরথেই ঢাকায় ফেরেন জুলিয়া। তার পরে প্রিয় বিড়ালের খোঁজে বেশ কয়েকবার ঢুঁ মেরেছিলেন তাহিরপুরে। কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়েছে।

ঘটনায় টুইস্ট এলো সোমবার রাতে। স্থানীয় বাসিন্দারা আচমকাই লিও’র সন্ধান পান। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় জুলিয়ার সঙ্গে। প্রিয় পোষ্যকে ফিরে পাওয়ার সংবাদ শুনেই মঙ্গলবার সকালে ঢাকা থেকে সুনামগঞ্জে ছুটে আসেন। দীর্ঘ এক মাস বাদে প্রিয় পোষ্যকে ফেরত পেয়ে কার্যত আনন্দে আত্মহারা হয়ে যান। লিওর সন্ধান পেতে ১৫ দিন আগে ‘তাহিরপুর হেল্পলাইন’ নামে একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিলেন জুলিয়া। ওই সংস্থার কর্ণধার  মোহাম্মদ আবুল ফয়সল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জুলিয়ার হারানো বিড়াল পেতে নানাভাবে চেষ্টা চালানো হয়েছিল। ছবি ছাপিয়ে খোঁজার পাশাপাশি গত রবিবারও মাইকে প্রচার চালানো হয়। সোমবার রাত দশটা নাগাদ মধ্য তাহিরপুর রায়পাড়া এলাকায় বিড়ালটিকে দেখতে পেয়ে সেটিকে আটকের চেষ্টা চালান স্থানীয় কয়েকজন যুবক। আচমকাই বিড়ালটি ক্ষিপ্ত হয়ে রতন রায় নামে এক যুবককে কামড়ে ও আঁচড়ে দেয়। তবে শেষ পর্যন্ত বিড়ালটিকে ধরতে সক্ষম হন স্থানীয যুবকরা। রাতেই বিড়ালের ছবি পাঠানো হয় জুলিয়ার কাছে। তিনি ছবি দেখে জানান, ওই বিড়ালটিই তাঁর হারিয়ে যাওয়া প্রিয় পোষ্য লিও। এদিন সকালেই জুলিয়ার হাতে বিড়ালটি হস্তান্তর করা হয়েছে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6