দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লজ্জা! সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে সওয়াল BNP সাংসদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রধান বিরোধী দল বিএনপির পাক প্রেমের কথা সর্বজনবিদিত। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদারদের দোসর ছিলেন যাঁরা, তাঁরাই বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয়। যে কারণে দেশের অধিকাংশ মানুষই বিএনপি নেতাদের ঘৃণার চোখে দেখেন। কিন্তু পাক প্রেম নিয়ে বিএনপি নেতারা যে বিন্দুমাত্র লজ্জিত নন, তা ফের বুঝিয়ে দিলেন খালেদা জিয়ার দলের অন্যতম সাংসদ হারুনুর রশিদ। তাও আবার সংসদে দাঁড়িয়ে।

দীর্ঘদিন বাদে বাংলাদেশ সফরে এসেছে পাক ক্রিকেট দল। আর চলতি সফরে অনুশীলনের সময়ে মাঠে পতাকা উড়িয়ে বিতর্কে জড়িয়েছে বাবর আজমরা। শুধু তাই নয়, মিরপুর স্টেডিয়ামে বেশ কিছু বাংলাদেশীকেও সফরকারী দলকে সমর্থন জানিয়ে পতাকা নাড়াতে দেখা গিয়েছে। ওই ন্যক্কারজনক ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অথচ এদিন সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে পাকিস্তানকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়ে বিএনপি সাংসদ হারুনুর রশিদ বলেন, ‘পাকিস্তানের সমর্থকেরা তাদের পতাকা ওড়াচ্ছে। মনে রাখতে হবে, তারা কিন্তু আমাদের দেশে অতিথি। একটা দেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব মোটেও সঠিক নয়। তাহলে কেন, পাকিস্তান এদেশে খেলার অনুমতি দেওয়া হল? আমাদের ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলো করতে যায়। সেখানে বাংলাদেশের পতাকা ওড়ে না? তাহলে পাকিস্তানের সমর্থ, খেলোয়াড়রা কী অপরাধ করল? একটি দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ ঠিক নয়। আমাদের জন্য তা যেমন সম্মানের নয়, তেমন গৌরবেরও নয়।’

বিএনপি সাংসদের এমন পাক প্রেমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন আওয়ামি লিগের সাংসদরা। পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিএনপি সাংসদকে আক্রমণ করে বলেন, ‘বিএনপি’র সংসদ সদস্য যেভাবে পাকিস্তানের পক্ষ নিয়ে বক্তব্য রেখেছেন, তাতে তাদের চরিত্র বেরিয়ে এসেছে। তাঁরা যে রাজাকার, আলবদর, আলশামসের পক্ষে কথা বলছেন ও রাজনীতি করছেন সেটা প্রমাণিত হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ