চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোমণ্ডপ-মন্দির ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লা, চাঁদপুর সহ দেশজুড়ে পুজোমণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ কুমিল্লাসহ দেশের ছয়টি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে  সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও সরকারকে নোটিশ দিয়েছেন।

অষ্টমী পুজোর দিন ভোরে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে গোটা দেশেই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, রংপুর সহ বিভিন্ন স্থানে পুজোমণ্ডপে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন মন্দিরেও হামলা চালানো হয়। এমনকি হামলা চলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও দোকানেও।

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠন। যদিও সেই দাবি খারিজ করে দেয় প্রশাসন। শেষ পর্যন্ত মঙ্গলবার সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অনুপ সাহা ও মিন্টু সাহা। এদিন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলার আবেদন পত্রের বয়ান নিয়ে আপত্তি তোলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁর আপত্তির পরেই আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়াকে আবেদনের বয়ান সংশোধনের নির্দেশ দেন বিচারপতিরা।

শুনানি শেষে ডিভিশন বেঞ্চ দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ