চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্তব্য প্রত্যাহারের জন্য বিদেশ মন্ত্রীকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন হিন্দু নেতারা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দুর্গাপুজোর সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলা নিয়ে বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের ‘অপমানজনক’ মন্তব্য প্রত্যাহারের জন্য এবার সময়সীমা বেঁধে দিলেন হিন্দু নেতারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মন্তব্য প্রত্যাহার না করলে বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইনের অছিলায় হিন্দু সম্প্রদায়ের হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়েছে।

সদ্য সমাপ্ত দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে গোটা দেশেই সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পুজোমণ্ডপে ভাঙচুর চালানোর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ মন্ত্রীরা ওই হামলার ঘটনার নিন্দা করলেও উল্টো কথা বলেছেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। কোনও মন্দির ভাঙচুর হয়নি বলে দাবি করেছেন তিনি। বিদেশ মন্ত্রীর ওই মন্তব্যে ফুঁসছেন হিন্দুরা। একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রীকে বরখাস্তের দাবিও তোলা হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘ঐক্যবদ্ধ সনাতন সমাজ’ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা কাঞ্চন আচার্য বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপরে হামলা-নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বিদেশ মন্ত্রী যে মন্তব্য করেছেন তা হিন্দুদের সঙ্গে তামাশারই নামান্তর। এতে হামলাকারী তথা অপরাধীরাই উ‍ৎসাহিত হয়েছে। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিদেশ মন্ত্রীকে তাঁর  বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। না হলে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।’ হামলায় ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া মন্দির, আশ্রম, ব্যবসা প্রতিষ্ঠান সরকারি অর্থানুকুল্যে সেনাবাহিনীর দ্বারা পুনরায় নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি  সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু কমিশন-মন্ত্রণালয় গঠনেরও দাবি তোলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ