চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সরকার কত ভর্তুকি দেবে?’, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সাফাই প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক ধাক্কায় লিটার পিছু ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করেছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। আর সেই দাম বৃদ্ধির জেরে বাসভাড়া থেকে লঞ্চভাড়া বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া হয়েছে। ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বুধবার প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাম বৃদ্ধির পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছেন, ‘সরকার আর কত ভর্তুকি দেবে? বাস্তবতাকে বুঝতে হবে এবং মেনে নিতে হবে।’

দীর্ঘ দু’সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘কেন দাম বাড়ল, তা সাধারণ মানুষকে বুঝতে হবে। আমরা সব কিছু বেশী দামে কিনে কম দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তেল-বিদ্যুৎ-সারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারকে প্রতি বছর ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। সরকার আর কত টাকা ভর্তুকি দেবে? বাজেটের সব টাকা যদি ভর্তুকিতে দিয়ে দিই, তাহলে সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে। সবার মন রক্ষা করে কথা বলে ক্ষমতায় থাকার দরকার নেই।’  

বাস ও পরিবহণ ভাড়া বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম বাড়ানো এবং তার পরিপ্রেক্ষিতে বাস সহ পরিবহণের ভাড়া বাড়ানোর সময়ে আমি দেশে ছিলাম না ঠিকই, কিন্তু যোগাযোগ রেখে চলেছিলাম। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই যুক্তিসঙ্গত ভাড়া বাড়ানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ