চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ পুলিশের প্রধান সহ ছয় আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার দিবসেই বাংলাদেশকে বড়সড় ধাক্কা দিল বাইডেন প্রশাসন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পুলিশের প্রধান অর্থা‍ৎ আইজিপি বেনজীর আহমদ সহ র‍্যাবের বর্তমান ও প্রাক্তন ছয় আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। আর মার্কিন সিদ্ধান্তে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ সরকার। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন নিষেধাজ্ঞার মুখে পড়া পুলিশ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন, পুরো বিজ্ঞপ্তি খতিয়ে দেখার পরেই এ বিষয়ে মন্তব্য করবেন।

তবে র‍্যাবের প্রাক্তন ও বর্তমান ছয় আধিকারিকের উপরে বাইডেন প্রশাসনের চাপানো নিষেধাজ্ঞায় খুশি মার্কিন বান্ধব হিসেবে পরিচিত বিএনপি নেতারা। খুশ সরকার বিরোধী মার্কিন অর্থে প্রতিপালিত টিআইবি সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পদাধিকারী। তাঁদের বক্তব্য, ‘শেখ হাসিনার জমানায় দেশে যে মানবাধিকার বলে কিছু অবশিষ্ট নেই, তা মার্কিন রাজস্ব বিভাগের চাপানো নিষেধাজ্ঞাতেই স্পষ্ট।’

লেজুড়বৃত্তি না করায় বাংলাদেশের বর্তমান প্রশাসনের উপরে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট বিশ্বজুড়ে দাদাগিরি ফলিয়ে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। শেখ হাসিনা প্রশাসনকে শিক্ষা দিতে শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অছিলায় ছয় পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পথে হেঁটেছে বাইডেন প্রশাসন। তালিকায় নাম রয়েছে, দেশের অন্যতম এলিট ফোর্স র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক তথা বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ, র‍্যাবের বর্তমান পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (আপারেশনস) তোফায়েল মুস্তাফা সরওয়ার, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ খানের। পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারির ফলে সংশ্লিষ্টদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হল।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ