চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সংখ্যালঘু সুরক্ষা’ আইনের দাবিতে শাহবাগ চত্বর অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরে দুর্গাপুজোর সময়ে দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন চলেছিল, তার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য দেশে ‘সংখ্যালঘু সুরক্ষা’ আইন চালুর দাবিতে শুক্রবার সোচ্চার হল একাধিক হিন্দু সংগঠন। এদিন বিকালে সংখ্যালঘু সুরক্ষা আইন চালু সহ পাঁচ দফা দাবিতে শাহবাগ চত্বরে পথ অবরোধও করেন সংগঠনের সদস্যরা। অবরোধের কারণে রাজধানীর একাধিক জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন পুলিশ আধিকারিকরা।

দেশজুড়ে হিন্দুদের উপরে যে লাগাতার নির্যাতন চলছে তা বন্ধের দাবিতে এদিন শাহবাগ চত্বরে সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল বাংলাদেশ হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসঙ্ঘ, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনসহ একাধিক হিন্দু সংগঠন। প্রতিবাদ সমাবেশে হিন্দু সংগঠনের নেতারা সাম্প্রদায়িক হামলায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে সংখ্যালঘু সুরক্ষা আইন চালুর দাবি জানান। সেই সঙ্গে দেশে হিন্দু সম্প্রদায় যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের পাশাপাশি জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৬০টি আসন সংরক্ষিত করার দাবি জানান। সেই সঙ্গে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ তৈরি করে হিন্দু সম্প্রদায়ের কাউকে ওই পদে বসানোরও দাবি জানানো হয়।  

বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি আইনজীবী সুমন কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের অন্যতম দাবি হিন্দু সুরক্ষা আইন করা হোক। এতে সাইবার ক্রাইমের মতো বিশেষ ট্রাইব্যুনাল হবে। যখন কেউ অকারণে হিন্দুদের উপরে হামলা করবে তখন এই আইনে তাদের বিচার হবে।’

অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সহিংসতা বিরোধী কনসার্টের’ আয়োজন করা হয়। ওই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা এবং বুনোফুল-এর মতো দেশের নামীদামী ব্যান্ডগুলি।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ