নবান্নে শাড়ি কিনে দেয়নি স্বামী, রাগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নবান্ন উৎসবের জন্য স্বামীর কাছে একটি শাড়ির আবদার করেছিলেন স্ত্রী। সেই শাড়ি কিনে না দেওয়ার ফল যে জীবন দিয়ে ভোগ করতে হবে তা ঘুণাক্ষরের বুঝতে পারেননি বছর ৬৫-এর বৃদ্ধ। শাড়ি কিনে না দেওয়ার শুরু হয় তর্ক আর তার পরেই স্ত্রীর পিঁড়ির আঘাতে মৃত্যু হয় হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তির। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর পল্লীতে। স্বামীকে মারার অভিযোগে পুলিশ অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করেছে। জানা গিয়েছে নিহত হাফিজুল ৪ নম্বর দিওড় ইউনিয়নের কুচিয়ামোড় গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্ত্রী রেহেনা বেগম চলতি নবান্ন উৎসবের জন্য স্বামী হাফিজুলের কাছে আবদার করেছিল শাড়ি কিনে দেওয়ার। সেই শাড়ি কিনে না আনার জন্য মঙ্গলবার সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। বাগ্‌বিতণ্ডা চরমে পৌঁছালে বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজুলের মাথায় আঘাত করে স্ত্রী রেহেনা। ঘটনাস্থলেই হাফিজুল ইসলাম লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাঁকে  মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান ফোর্স পাঠানো হয়েছে এলাকায়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?