চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দরকার মনের জোর আর ইচ্ছাশক্তি, বোঝালেন ফাল্গুনি

আন্তর্জাতিক ডেস্ক:  লড়াই শুরু সেই ছোট থেকে।

বয়স তখন মাত্র সাত বছর।পাশের বাড়ির একটি বাড়ির ছাদে খেলা করছিলেন। আচমকাই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন সাত বছরে ফাল্গুনি। কনুই পর্যন্ত পুড়ে যায়। প্রাথমিক চিকিৎসায় খুব একটা সুরাহা হয়নি। কিছু দিন বাদে তাঁর বা হাতের দুটি আঙুলে পচন ধরলে তা খসে পড়ে। দরকার ছিল উন্নতমানের চিকিৎসার। আর তার জন্য যেতে হবে কলকাতায়। কিন্তু উন্নতমানের চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ পরিবারের কাছে ছিল না। ফাল্গুনির পরিবারেক সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার মানুষ। মেয়ে নিয়ে কলকাতায় আসেন তাঁর বাবা। ক্যানসার হতে পারে, এই আশঙ্কা করে হাসপাতালের চিকিৎসকেরা ফাল্গুনির দুই হাতের প্রায় কনুই পর্যন্ত কেটে ফেলেন।

এত কিছুর পরেও ফাল্গুনিকে দমিয়ে রাখা যায়নি। দুই কনুইয়ের মাঝে কলম ধরে চালিয়ে গিয়েছেন। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে, এসএসএসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে প্রমাণ করে দেখালেন জীবনে কোনও বাধাই বাধা নয়। মনের জোর আর ইচ্ছাশক্তি। ফাল্গুনি সাহার এই সাফল্য পত্রপত্রিকায় প্রকাশিত হলে ঢাকার ট্রাস্ট কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করে ফাল্গুনির সঙ্গে। বিনা বেতনে থাকা-খাওয়ার পাশাপাশি কলেজে ভর্তির সুযোগ করে দেয়। দুবছর বাদে ফের সাফল্য। কলেজ থেকে এবার ভর্তি হন জাহাঙ্গির বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর শেষে চাকরি। এবার বিয়ে। বিয়ে করেন সুব্রত মিত্রকে। বুধবার রাতে ঐতিহ্যবাহী শংকর মঠে অনুষ্ঠিত হয় বিয়ে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ