চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোরআন-কাণ্ডে ইকবালকে সাত দিনের পুলিশ হেফাজত

আন্তর্জাতিক ডেস্ক: কোরআন-কাণ্ডে ইকবালকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। ঘটনায় গ্রেফতার আরও  তিনকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এন তানভীর আহমেদ পরে সাংবাদিকদের বলেন, ‘কোরআন অবমাননা মামলায় ইকবাল-সহ মোট চারজনকে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। আদালত সাতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।’ ইকবাল ছাড়া বাকি তিন অভিযুক্ত হলেন ফয়সাল, হুমায়ুন ও  ইকরাম। 

কড়া নিরাপত্তায় স্থানীয় সময় দুপুর ১১টা ৫৫ মিনিটে সিনিয়র বিচারবিভাগীয় ম্য়াজিস্ট্রেট মিথিলা জাহানের নিপার  এজলাসে ইকবাল-সহ চারকে হাজির করা হয়। অভিযুক্ত চারের তরফ থেকে আদালতে কোনও আইনজীবী সওয়াল করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আল মঈন পরে বলেন, হামলার পিছনে এই চার ছাড়া আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বাকিরাও খুব দ্রুত ধরা পড়বে। 

জানা গিয়েছে, পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন সৈকত মণ্ডল এবং রবিউল ইসলাম। সূত্রে শুক্রবার রাতে টাঙ্গি থেকে এই দুইকে গ্রেফতার করা হয়।

শনিবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পুলিশের মুখপাত্র কম্যান্ডার খন্দকার আল মঈন বলেন, সৈকত মণ্ডল আগে থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছিল। গুজব ছড়াতে সে কার্যকর ভূমিকা পালন করে।  নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ