ভাঁড়ে মা ভবানী বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছি আইএমএফ

সাত কিস্তিতে ঋণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  আন্তর্জাতিক অর্থভাণ্ডারের থেকে বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ পেতে চলেছে। সাত কিস্তিতে তাদের হাতে এই ঋণ তুলে দেবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামাল। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এক প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী মোস্তাফা কামাল। বৈঠকে অর্থ দফতরের শীর্ষ আধিকারিক তথা সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অর্থমন্ত্রী বলেন, সাত কিস্তিতে আগামী ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। প্রথম কিস্তি আসবে আগামী ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রথম কিস্তিতে ঢাকার হাতে তুলে দেবে ৩৫২.৩৫ মিলিয়ন ডলার। ঋণের বাকি টাকা আসবে পরবর্তী ছয় মাস অন্তর। ৫১৯ মিলিয়ন এসডিআর হিসেবে ছয়টি সমান কিস্তিতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। সুদের হার ২.২ শতাংশ এবং এই হার ফ্লোটিং।

অর্থমন্ত্রী জানিয়েছেন, এই ঋণের তিনটি অংশ। প্রথম অংশের ৮২২.৮২ মিলিয়ন এসডিআরের জন্য তাদের কোনও সুদ দিতে হবে না। দ্বিতীয় অংশে ১৬৮২.৬৮ মিলিয়ন এসডিআরের ফ্লোটিংয়ের সঙ্গে আরও এক শতাংশ সুদ হার যোগ হবে এবং তৃতীয় অংশে এক বিলিয়ন এসডিআর ফ্লোটিংয়ের সঙ্গে আরও ০.৭৫ শতাংশ সুদের হার যোগ হবে। এই ঋণের ফলে বাংলাদেশ অনেকটাই উপকৃত হবে।  

আরও পড়ুন FIFA CUP 2022: ছেলে আর্জেন্তিনার সমর্থক, পতাকার আদলে বাড়ির রং বাবার

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য