ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মর্মান্তিক ঘটনা ওমানে! গাড়ির ভিতর থেকে চার বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল, বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা ছিলেন সম্পর্কে চার ভাই। রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ এবং মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের সন্তান এবং দীর্ঘদিন ধরে ওমানে কাজের সূত্রে থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কাজ করতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার আনন্দে তারা কেনাকাটার জন্য বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত মর্মান্তিক মৃত্যুতে পরিণত হয়।

আরও পড়ুন: মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

ওমান পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, গাড়ির ইঞ্জিন ও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র দীর্ঘ সময় চালু থাকায় বিষাক্ত গ্যাস জমে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওমানে বাংলাদেশ দূতাবাস এই চার বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না পরিবার।

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস