চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধুত্ব, বাংলাদেশ সেনাকে ১৫ ঘোড়া উপহার দিল ভারতীয় সেনা

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: এমন বন্ধু আর কে আছে?

স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা। ৫০ বছর পেরিয়ে গেলেও সেই বন্ধুত্বে বিন্দুমাত্র চিড় ধরেনি। বরং বার বার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও সুসম্পর্ক যথেষ্টই ঈর্ষণীয়। এবার বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিল ভারতীয় সেনাবাহিনী। বুধবার বেনাপোল স্থল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে ঘোড়াগুলিকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। বিশেষ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরের ব্রিগেডিয়ার জেনারেল মনমিত সিং সবরওয়াল।

ভারতীয় সেনার পক্ষ থেকে এর আগেও বাংলাদেশ সেনাকে বেশ কয়েকটি ঘোড়া উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এদিন সকাল এগারোটা নাগাদ ছয়টি ট্রাকে করে ঘোড়াগুলি কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে বেনাপোল সীমান্তে নিয়ে আসা হয়। ঘোড়াগুলি দেখতে সীমান্তে সাধারণ মানুষ থেকে শুরু করে শুল্ক দফতরের কর্মী-আধিকারিকদের উ‍ৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানিয়েছেন, ‘হস্তান্তর কাগজপত্রের যাচাই-বাছাই করার পরেই সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে ঘোড়াগুলিকে ঢাকার সাভারে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সাভার সেনানিবাসেই রাখা হবে ঘোড়াগুলিকে।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ