চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিনদিনের সফরে আগামিকাল ঢাকায় রামনাথ কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষে যোগ দিতে তিন দিনের সফরে আগামিকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে আসছেন তাঁর স্ত্রী, কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী ও ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার বিখ্যাত রমনা কালীমন্দিরে পুজো দেবেন ভারতের রাষ্ট্রপতি।

মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঢাকায় ভারতের রাষ্ট্রপতির তিন দিনের বিস্তারিত সফরসূচির কথা জানান বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশেষ বিমানে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন কোবিন্দ। তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দরেই ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হবে। বিমানবন্দর থেকে সোজা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবেন কোবিন্দ। সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তার পরে যাবেন ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওই সাক্ষা‍ৎ শেষে কোবিন্দ বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ওই নৈশভোজে সপরিবারে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিনে অর্থা‍ৎ ১৬ ডিসেম্বর সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে সম্মানীয় রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফরের শেষ দিন ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন। মন্দির পরিদর্শনের পাশাপাশি পুজোও দেবেন তিনি। ওই দিন দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তবে ভারতের রাষ্ট্রপতির চলতি সফরে দু’দেশের মধ্যে কোনও সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরতি হচ্ছে না বলে জানিয়েছেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ