চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনাকে কেক-বিস্কুট-মিষ্টি উপহার দিলেন কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফলের মরসুমে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিন দিনের ঢাকা সফরে বঙ্গবন্ধু কন্যার জন্য উপহার হিসেবে রাষ্ট্রপতি ভবনের রসুইয়ে তৈরি কেক, বিস্কুট ও মিষ্টি নিয়ে এলেন ভারতের সাংবিধানিক প্রধান। বুধবার বিকালে যখন সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই উপহার তুলে দেন কোবিন্দ। শুধু তাই নয়, শেখ হাসিনার পাঠানো হাড়িভাঙা আমের প্রশংসাও করেছেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষে যোগ দিতে এদিন সকালেই তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান কোবিন্দ।  জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

বিকাল সাড়ে চারটে নাগাদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে হোটেল সোনারগাঁওয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি দুর্গাপুজোর সময়ে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গামণ্ডপে হামলার ঘটনায় কিছুটা হলেও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুখ পুড়েছে। এদিন ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার।’ উপমহাদেশে শান্তি বজায়ের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক জরুরি বলেও দুজনে সহমত পোষণ করেন।

সৌজন্য সাক্ষাতের সময়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আম পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমগুলো খুবই মিষ্টি আর সুস্বাদু ছিল।’ তার পরেই তাঁর জন্য আনা বিশেষ উপহার গ্রহণের জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানান কোবিন্দ। 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ