দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ও মন্ত্রী মশাই’, মাথায় ফ্যান পড়ে কপাল ফাটল মুরাদ হাসানের

নিজস্ব প্রতিনিধি: ‘ও মন্ত্রী মশাই সাবধানে থেকো ভাই’, হীরক রাজার দেশের গানটা মনে পড়ছে? কুর্সি হারানো মন্ত্রী (Ex- Minister) মশাই হীরক রাজার দেশের না হলেও তাঁর চালচলন হীরক রাজার মতই! তবে সময়টা ভাল যাচ্ছে না তাঁর। বাংলাদেশের মন্ত্রীর কপাল পুড়েছে, থুড়ি ফেটেছে। আহত (Injured) ‘পদ হারানো’ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। নিজের বাড়ির ফ্যানেই আহত তিনি। কিছুদিন আগেই গিয়েছে মন্ত্রিত্ব আর এবার ফাটল কপাল, কী পোড়া কপাল প্রাক্তন মন্ত্রী মহোদয়ের!

বারবার বিতর্কের কেন্দ্রে আসেন তিনি। নিজের ক্রিয়াকলাপেই বারবার ঢোঁক গিলতে হয় তাঁকে। আর এবার সমাজসেবা করতে গিয়ে মাথা ফাটালেন তিনি। অন্তত প্রাক্তন মন্ত্রী মশাইয়ের ঘনিষ্ঠ সূত্র তাই বলছে।

বৃহস্পতিবার রাতের ঘটনা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইয়নিয়নের দৌলতপুরে বাড়ি তাঁর। দৌলত ভালই তাঁর। তবু দৌলতপুরের বাড়িতেই কপাল ফেটেছে দৌলতের মালিকের। কপাল তো আর ধনসম্পত্তি বা দাপট দেখে চলে না! বেজায় জখম হলেন সাবেক মন্ত্রী।

‘দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে’। হঠাৎ বিপত্তি! পরিস্থিতি এমন যে মাথায় পড়েছে তিনটি সেলাই। আপাতত নিজের বাড়িতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খবর সত্যি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার দেবাশীষ রাজবংশী। জানান, প্রাক্তন মন্ত্রী মহাশয়ের মাথায় সিলিং ফ্যান পড়ার পর সেখানে যায় সরিষাবাড়ি হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিধি দল। করা হয় প্রাথমিক চিকিৎসা। জানা গিয়েছে আপাতত আশঙ্কামুক্ত তিনি।

কী করে ঘটল এমন? ওইদিন নিজের দলের নেতা- কর্মীদের সঙ্গে বসে বৈঠক করছিলেন ‘দাপুটে’ অতীত মন্ত্রী। তখনই সিলিং ফ্যান খুলে পড়ে যায় এক্কেবারে মাথায়! দলীয় বৈঠকে সমাজসেবা কোথায়? পদ হারানো ‘মন্ত্রী’র ঘনিষ্ঠদের দাবি, বৈঠকের মাঝেই তাঁর কাছে আসেন এক অসুস্থ বৃদ্ধ। তাঁর চিকিৎসার ব্যবস্থাপত্র করার সময় ফ্যানে বিকট শব্দ হয়! আর তারপরেই দুড়ুম করে ফ্যান পড়ে এক্কেবারে মাথায়। নিজেই অসুস্থ হয়ে যান ‘কীর্তিমান’ মন্ত্রিত্ব হারানো ‘মন্ত্রী’ মশাই। কীর্তিমান কেন? আরে এই বিশিষ্ট জনই তো,‘ও মন্ত্রী মশাই,ষড়যন্ত্রী মশাই’। বিখ্যাত মুরাদ মশাই তাঁর ‘মুরোদ’ দেখাতে বাংলাদেশের প্রখ্যাত নায়িকা মাহিয়া মাহিরকে দিয়েছিলেন ধর্ষণের হুমকি! তাতেই খোয়া গিয়েছে মন্ত্রিত্ব।  

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ