ঢাকায় পৌঁছেই জামায়াত ইসলামী ও জঙ্গি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক পাক বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেই শনিবার (২৩ অগস্ট) বিকেল থেকে মুক্তিযুদ্ধ-ভারত ও হিন্দু বিরোধী রাজনৈতিক দল ও জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করে চলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক দার। ঢাকার পাকিস্তান দূতাবাসে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি, বিএনপির পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল ইসলাম হিযবুত তাহরীর সহ একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। জামায়াতের এক নেতা জানিয়েছেন, ‘মূলত কট্টর ভারত বিরোধিতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। সেই সঙ্গে আগামী নির্বাচনে যাতে কট্টর ইসলামী দলগুলি জোটবদ্ধভাবে নির্বাচনে লড়াই করে সেই অনুরোধ জানিয়েছেন।’

দু’দিনের সফরে এদিন দুপুরে ঢাকায় পৌঁছন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দার। ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দারকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রায় ১৩ বছর বাদে এই প্রথম কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রী বাংলাদেশে পা রাখলেন। ২০১২ সালে শেষ বারের মতো কোনও পাক বিদেশমন্ত্রী বাংলাদেশে পা রেখেছিলেন। সে বছর নভেম্বরে ইসলামাবাদে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন পাক বিদেশ মন্ত্রী হিনা রব্বানি খার।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের নতুন করে গলাগলি শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ ও একাত্তরের গণহত্যার কথা ভুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব গাঁ করতে কোমর কষে ঝাঁপিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যিনি মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার বাহিনীর হয়ে তহবিল সংগ্রহ করেছিলেন। গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাক বিদেশসচিব আমনা বালোচ। তখন তাঁর সঙ্গে বৈঠকে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিলেন ত‍ৎকালীন বিদেশ সচিব জসীমউদ্দিন। তাঁর ওই মুক্তিযুদ্ধ প্রেম ভালভাবে মেনে নেয়নি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট তদারকি সরকার। ফলে বিদেশ সচিবের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। গত মাসে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঢাকা সফর করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদানে সম্মত হয়।

গত এপ্রিলেই পাক বিদেশমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলা এবং তার পরবর্তী ভারত-পাক সংঘর্ষের জেরে ওই সফরসূচি স্থগিত রাখা হয়। ঢাকায় পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল থেকে পাকিস্তানি দূতাবাসে ভারত বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করেন দার। প্রথমে কথা বলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতে সদ্য গজিয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বের সঙ্গে। দলের তরফে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কট্টর জঙ্গি নেতা  আখতার হোসেন। এর পর জামায়াত ইসলামীর নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাতে বৈঠকে বসেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানির সঙ্গে।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের