চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়ার মুক্তি চেয়ে গান গাইলেন ইতালির গায়িকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাজনক অবস্থায় প্রায় মাসখানেক ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলনেত্রীকে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ইতিমধ্যে রাজপথে নেমেছেন বিএনপি নেতা-কর্মীরা। এবার খালেদার মুক্তির বিষয়টি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উপরে আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টির কৌশল নিলেন দলীয় নেতৃত্ব। সেই কৌশলের অঙ্গ হিসেবে এবার খালেদা জিয়ার মুক্তি চেয়ে গান গাইলেন ইতালিয়ান শিল্পী কেল। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই গান। যদিও শাসকদল আওয়ামি লিগের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

ইতালিয়ান শিল্পীকে দিয়ে খালেদা মুক্তি চেয়ে গান গাওয়ানোর পরিকল্পনার পিছনে রয়েছেন ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার সভাপতি কায়াস মাহমুদ। আচমকাই কেন এমন উদ্যোগ তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মহিলা হওয়া সত্বেও পূর্বসূরিকে প্রয়োজনীয় চিকি‍ৎসা নেওয়ার সুযোগটুকু দিচ্ছেন না। রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন খালেদা। যা আমাদের জন্য কলঙ্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের দেশে কতটা অসহায় অবস্থায় রয়েছেন, তা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যতদিন না খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ