দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্ষণের মামলা নিয়ে ‘তালিবানি’ ফতোয়া দেওয়া বিচারকের ক্ষমতা কাড়ল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৭২ ঘন্টা বাদে ধর্ষণের অভিযোগ না নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া বিচারক বেগম কামরুন্নাহারের বিচারিক (ফৌজদারি) ক্ষমতা কেড়ে নিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের আপিল বিভাগ এক নির্দেশে এ কথা জানিয়েছে। ধর্ষণের এক মামলায় স্থগিতাদেশ থাকার পরেও আসামিকে জামিন দেওয়ায় তাঁর ক্ষমতা সিজ করা হয়েছে।

গত ১১ নভেম্বর রাজধানীর অভিজাত এলাকা বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় পাঁচ অভিযুক্তকেই বেকসুর খালাস দিয়েছিলেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বেগম কামরুন্নাহার। রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ মন্তব্যে ধর্ষণের অভিযোগ জানানো দুই শিক্ষার্থীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে পুলিশকে ৭২ ঘন্টা বাদে ধর্ষণের মামলা গ্রহণ না করারও নির্দেশ দিয়েছিলেন।

তাঁর ওই পর্যবেক্ষণ মন্তব্য ও তালিবানি ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদে গোটা দেশজুড়েই প্রতিবাদের ঝড় উঠেছিল। নারীবাদী সংগঠনের পাশাপাশি মানবাধিকার সংগঠনের সদস্যরাও প্রতিবাদে রাজপথে নেমেছিলেন। এমনকী দেশের আইন ও বিচার মন্ত্রী আনিসুল হকও বিচারক কামরুন্নাহারের পর্যবেক্ষণ মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী ‘তালিবানি’ ফতোয়া দেওয়া বিচারকের বিচারক ক্ষমতা বা জুডিশিয়াল পাওয়ার কেড়ে নেওয়ার জন্য দেশের প্রধান বিচারপতিকে চিঠিও পাঠানোর কথা জানিয়েছিলেন।

দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পরেই তালিবানি ফতোয়া দেওয়া বিচারককে প্রত্যাহার করার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। বেগম কামরুন্নাহারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এদিন যে মামলায় বিতর্কিত বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, ওই মামলার এক আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে গত বছরের ১২ মার্চ তলব করেছিল আপিল আদালত। ২ এপ্রিল কামরুন্নাহারকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু করোনার কারণে আদালতের কাজকর্ম সাময়িক বন্ধ থাকায় ওই সময়ে হাজিরা দেননি কামরুন্নাহার।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ