২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা বিএনপি’র, তিন আসনে লড়বেন খালেদা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোট নির্ঘণ্ট ঘোষণার আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। তিন আসন থেকে লড়বেন দলের চেয়ারপার্সন খালেদা। ওই তিন আসন হল- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবর লড়বেন নেত্রকোনা থেকে।  গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের প্রাক্তন  সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি ৬৩ আসনে প্রার্থী দাঁড় করানোর বিষয়ে তিনি বলেন, ‘যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলি পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।’

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আগামী ডিসেম্বর মাসেই ভোট নির্ঘণ্ট ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। দীর্ঘদিন বাদে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারেই ভোট নেওয়া হবে। যদিও পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে হুঙ্কার ছাড়া হয়েছে, ‘আগে জুলাই সনদ নিয়ে গণভোট করতে হবে। পরে জাতীয় সংসদ নির্বাচন।’ যদিও তদারকি সরকারের তরফে পাল্টা হুঙ্কার ছাড়া হয়েছে, ‘ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। কোনও শক্তি তা বানচাল করতে পারবে না।’

গণভোট নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ যখন চড়ছে ঠিক তখনই আচমকা ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এদিন দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কে কোথায় লড়বেন রইল তালিকা-

ঢাকা-১ খন্দকার আবু আশফাক

ঢাকা-২ আমানউল্লাহ আমান

ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন

ঢাকা-৫ নবী উল্লাহ নবী

ঢাকা-৫ ইশরাক হোসেন

ঢাকা-৮ মির্জা আব্বাস

ঢাকা-১২ সাইফুল আলম নীরব

ঢাকা-১৪ সানজিদা তুলি

ঢাকা-১৬ আমিনুল হক।

চট্টগ্রাম-১ নুরুল আমিন

চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম-৫ মীর হেলাল উদ্দিন

চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম-১২ এনামুল হক

চট্টগ্রাম-১৩ সরোয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল

কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী

বান্দরবন- সাচিং প্রু

রাঙামাটি- দীপেন দেওয়ান

খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভুঁইয়া

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের