আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শত্রুতা ভুলে ঢাকায় তারেকের বাড়িতে পাক সংসদের অধ্যক্ষের সঙ্গে করমর্দন জয়শঙ্করের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘অপারেশন সিঁদুরের’ পর কার্যত দিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি খেলার মাঠেও পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। এশিয়া কাপে এসিসি সভাপতি তথা পাকিস্তানি ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকেও ট্রফি নিতে অস্বীকার করেছিলেন। তবে বুধবার (৩১ ডিসেম্বর) ভিন্ন ঘটনার সাক্ষী রইলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের গুলশানের বাড়িতে হাজির বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও নেতারা। শত্রুতা ভুলে পাকিস্তান সংসদের অধ্যক্ষ আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলালেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুধু হাতই মেলাননি দুই নেতা, পরস্পরের সঙ্গে কুশলও বিনিময় করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকতে এদিন সকালেই ঢাকায় পৌঁছেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের অধ্যক্ষ আয়াজ সাদিক সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ঢাকায় পৌঁছেই খালেদা পুত্র তারেক রহমানকে সান্ত্বনা দিতে ১৯৬ নম্বর গুলশানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দুজনে। সূত্রের খবর, এস জয়শঙ্করকে দেখতে পেয়ে সামনে এসে হাত বাড়িয়ে দেন পাকিস্তান জাতীয় সংসদের অধ্যক্ষ। সৌজন্য দেখাতে পাল্টা হাত বাড়িয়ে করমর্দন করেন জয়শঙ্করও। কুশল বিনিময় হলেও বেশিক্ষণ কথা হয়নি দুজনের।চলতি বছর ৭ মে অপারেশন সিঁদুরের পর এই প্রথম দু’দেশের নেতৃত্ব পর্যায়ে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হল।

দীর্ঘদিন ধরে অসুস্থতার পরে গতকাল মঙ্গলবারই (৩০ ডিসেম্বর) সকলকে কাঁদিয়ে আনন্তের ঠিকানায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাধিস্থ করা হয় বিএনপি চেয়ারপার্সনকে।

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ