জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে এনসিপি ছাড়ার হিড়িক, এবার ইস্তফা যুগ্ম মুখ্য সমন্বয়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী-সহ হিন্দু বিদ্বেষী জোটে সামিল হওয়ার মূল্য চোকাতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই তীব্র হয়ে উঠছে ভাঙন। দলত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। বছরের প্রথম দিনেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরাসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টেই এনসিপির সঙ্গে সম্পর্কছেদের কথা ঘোষণা করেছেন তিনি। তবে দল ছাড়লেও রাজনীতি যে ছাড়ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

গত বছরের জুলাই-অগস্টে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য গঠন করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন। মূলত জামায়াত ইসলামীর সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং কমিউনিষ্ট পার্টির সঙ্গে জড়িতরা সংগঠনের নেতৃত্বে ছিলেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পরেই আইএসআইয়ের নির্দেশে নয়া রাজনৈতিক দল গঠন করা হয়। জাতীয় নাগরিক পার্টি নামে ওই দল প্রথম থেকেই ছিল জামায়াতে ঘেঁষা। তবে নিজেদের রাজনৈতিক স্বার্থে মাঝে-মধ্যে জামায়াতে বিরোধী বিবৃতিও দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা।

জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মুখোশ খুলে নিজেদের আসল চেহারার প্রকাশ ঘটান নাহিদ ইসলাম-নাসিরুদ্দিন পাটোয়ারি-আখতার হোসেনের মতো এনসিপির শীর্ষ নেতারা। স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই দলে ভাঙন ধরে। তাসনিমা জারা, তাজনুভা জাবিন, খালেদ সাইফুল্লা সহ দলের প্রথম সারির নেতারা এনসিপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দিয়েছিলেন ৩০ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরাসালীন। এদিন এনসিপির সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’ এনসিপি ত্যাগের কারণ জানিয়ে এক ভিডিও-ও পোস্ট করেছেন।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের