সাক্ষর খালেদার ‘টিপসই’ দেওয়া মনোনয়নপত্র জমা, বৈধ হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অতীতে যখন সুস্থ ছিলেন তখন প্রতিবারই মনোনয়নপত্রে নিজের পূর্ণাঙ্গ স্বাক্ষর করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু সোমবার (২৯ ডিসেম্বর) তাঁর হয়ে যে মনোনয়নপত্র জমা পড়েছে তাতে ‘টিপসই’ রয়েছে। একজন সাক্ষর ব্যক্তির টিপসই দেওয়া মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করা যাবে কিনা, তা নিয়ে ধন্দে পড়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শও শুরু করেছেন তাঁরা।

অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গত ৩৭ দিন ধরে কার্যত যমে-মানুষে টানাটানি চলছে। প্রথমে উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। এভারকেয়ার হাসপাতালে রেখেই চলছে চিকি‍ৎসা। অসুস্থ হওয়ার আগেই দলের তরফে জানানো হয়েছিল, আসন্ন সংসদ নির্বাচনে তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা। বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসন থেকে লড়বেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিকল্প প্রার্থীও প্রস্তুত করে রেখেছে দল।

এদিন দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বগুড়া জেলা রিটার্নিং আধিকারিকের কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রাক্তন সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‌‘ম্যাডাম (খালেদা জিয়া) বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত অসুস্থ, তবে তিনি ইশারা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবার মনোনয়নপত্রে তিনি নিজেই টিপসই দিয়েছেন।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা