এই মুহূর্তে

করোনার থাবা মুক্ত হওয়ার পথে দেশ, দেড় বছরে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ফিরছে স্বস্তি। ক্রমশই প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে দেশ। ক্রমশই নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৭ হাজার ৮০৫ জন। গত দেড় বছরে এটাই সর্বনিম্ন মৃত্যু। ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের স্বাস্থ্য আধিকারিক ও চিকি‍ৎসকরা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। তার দশদিন বাদে ১৮ মার্চ মারণ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছিল। গত বছর তেমনভাবে তাণ্ডব দেখাতে না পারলেও চলতি বছরের জুন মাসে ভয়ঙ্কর হয়ে ওঠে প্রাণঘাতী ভাইরাস। দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়তে থাকে। রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়। তবে সেপ্টেম্বর মাস থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে বলা হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৭ হাজার ১৩৯ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৩৬ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন চার জন।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ‘গত বছরের ৬মে একদিনে দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছিলেন তিন জন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে। গত দেড় বছরে এটাই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।’

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ