এই মুহূর্তে

মাদ্রাসাগুলি সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর: প্রাক্তন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের মাদ্রাসাগুলি সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর বলে অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শামসুদ্দিন আহমেদ মানিক। সোমবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ময়দানে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে তিনি বলেন, ‘মাদ্রাসাগুলি সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর। এই মাদ্রাসাগুলিকে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। একটি দেশে দুই ধরনের পড়াশোনা চলতে পারে না।’

সদ্য সমাপ্ত দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মন্দির-পুজোমণ্ডপ ভাঙচুর হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও দোকানে হামলা চালানো হয়েছে তার নিন্দা করে প্রাক্তন বিচারপতি বলেন, ‘বাংলাদেশ ধর্ম ব্যবসায়ীদের দেশ নয়। কারণ তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। একাত্তরে এই ধর্ম ব্যবসায়ীরা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। তাই তাদের উচিত এদেশ ছেড়ে চলে যাওয়া। একাত্তরে তাদের একবার পরাজিত করেছি আবারও তাদের পরাজিত করতে হবে।’

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশে সাম্প্রদায়িক হামলায় কোনও মন্দির ভাঙচুর হয়নি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিলেন। এমনকি কুমিল্লায় পুজোমণ্ডপে কোরআন রাখার মূল হোতা ইকবাল হোসেনকে মদ্যপ ও মাদকসেবী হিসেবে আখ্যা দিয়েছিলেন। এদিনের সমাবেশে ওই বিতর্কিত মন্তব্যের জন্য বিদেশ মন্ত্রীকে তুলোধনা করে বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক বলেন, ‘কুমিল্লার ঘটনায় বিদেশ মন্ত্রী অদ্ভুত কথা বললেন-ইকবাল নাকি মাতাল, মাদকসেবী। তিনি কি বিএনপির পক্ষে  কথা বললেন নাকি জামাতের পক্ষে। তিনি যদি আওয়ামি লিগের পক্ষে কথা বলতেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন, তাহলে তিনি কখনই বলতে পারতেন না এই ইকবাল মাতাল।’ এদিনের সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানান। 

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ