রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখেই আমেরিকার সঙ্গে দাসত্বের চুক্তি মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার সরকারের পতনের পর  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মহম্মদ ইউনূস ঠিক কি কি কাণ্ড ঘটিয়েছেন তা এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল নিয়ে চমকে দেওয়ার মত তথ্য সামনে  এনেছেন রাষ্ট্রপতি  মহম্মদ  সাহাবুদ্দিন।  জানিয়েছেন সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন মোল্লা ইউনূস। এবার আরও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি। চাঞ্চল্যকর দাবি করে সাহাবুদ্দিন বলেছেন, রাষ্ট্রপতিকে না জানিয়েই  আমেরিকার সঙ্গে  দাসত্বের চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার।   

বাংলাদেশের  সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে তাকে  জানানো  সাংবিধানিক  আবশ্যক হলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। আমেরিকার সঙ্গে বাংলাদেশের শেষ চুক্তি সম্পর্কে ইউনূসকে নিশানা করে তিনি বলেছেন,  “না, কোনো কিছুই আমি জানি না। এ রকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু তিনি তা করেননি।’ বাংলাদেশের রাষ্ট্রপতির অভিযোগ অন্তর্বর্তী সরকারের আমলে তাঁকে আড়ালে রেখে বহু কাজ করেছেন ইউনূস। এমনকি দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে আড়াল করে করা হয়েছে।  প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয় হয়নি বলেও দাবি করেন তিনি। সাহাবুদ্দিন অভিযোগের সুরে বলেছেন, “উনি যে প্রধান উপদেষ্টা হলেন, সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি। কিন্তু পরে তিনি আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। একবারের জন্যও আমার কাছে আসেননি।” তার দুইবারের বিদেশ সফর আটকে দেওয়া হয় বলেও জানান।  শুধু বিদেশ সফর নয়, দেশের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন মোল্লা ইউনূস, বিস্ফোরক অভিযোগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

এর আগে রাষ্ট্রপতি  মহম্মদ  সাহাবুদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে কার্যত বাধ্য করে তাকেই সই  করানো হয়েছে।   অন্তর্বর্তী সরকারের সময়ে নানা ‘চক্রান্ত’ হয়েছে দাবি করে সাহাবুদ্দিন বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ‘চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক ষড়যন্ত্র করা হয়েছে।” তিনি আরও বলেছেন, “আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে।” একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন তাঁর এই দুঃসময়ে বিএনপির কাছ থেকে ‘শতভাগ সমর্থন’  পেয়েছেন। 

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের