Omicron: দঃআফ্রিকা থেকে আগত শতাধিক ‘নিরুদ্দেশ’, বিপাকে সরকার

তাঁদের মোবাইল ফোন বন্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বইয়ের মতো বেকায়দায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আগত শতাধিকের কোনও খোঁজ নেই। বন্ধ তাঁদের মোবাইল বন্ধ। শুধু তাই নয়, তাদের ঠিকানা ভুয়ো। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তাঁদের ‘কন্ট্রাক্ট ট্রেসিং’-য়ের চেষ্ঠা চলছে। সমস্যা হচ্ছে, তাঁরা তাঁদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন।

জাহিদ মালিক জানান, বিদেশ থেকে আগতদের রাখা হবে কড়া পর্যবেক্ষণে। প্রয়োজনে পতাকা টাঙিয়ে দেওয়া হবে। যাঁরা এর মধ্যে আফ্রিকা থেকে এসেছেন,  তাঁদের বিষয়ে পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছেন ২৪০ জন। তাঁদের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা চলছে। কিন্তু তাঁরা তাঁদের মুঠোফোন ফোন বন্ধ করে রেখেছেন। পরে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় প্রশাসন এদের খুঁজে বের করতে গিয়ে দেখে, ঠিকানাও ভুল। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আরও সতর্ক হতে হবে।’

অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও করোনার নতুন প্রজাতির সংক্রমণ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে ১৪ দিনের নিভৃতবাস বাধ্যতামূলক। পাশাপাশি, নিয়ে আসতে হবে করোনা পরীক্ষার রিপোর্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঢাকার দিয়াবাড়িতে হতে পারে। পাশাপাশি দেশের ১০০টি হোটেলেও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে। তবে হোটেলের বেশিরভাগ খরচ সংশ্লিষ্টকেই বহন করতে হবে। চিকিৎসার জন্য হাসপাতালগুলোও প্রস্তুত আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষার ফল দেওয়ার সময় ৭২ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টায় নামিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6