চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এ কী লজ্জা! লেখার কথা ‘মুজিববর্ষ’, আর যা লেখা হল…

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘটা করে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ করা হয়েছে। আর মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে আজ ১৬ ডিসেম্বর বিকেলে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যে মঞ্চে দাঁড়িয়ে হল অনুষ্ঠান, সেই মঞ্চে মুজিববর্ষের পরিবর্তে লেখা হয়েছে মুজিবর্ষ। বাংলাদেশ তো দেখল, দেখল গোটা বিশ্ব। নেট দুনিয়ায় এই নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এক ফেসবুক ব্যবহারী লিখেছেন, এতো বড় অনুষ্ঠানে এই ভুল কারও নজরে পড়ল না? এই ভুল প্রধানমন্ত্রীর চোখে পড়েনি বলে বাকিদেরও নজর এড়িয়ে গিয়েছে। এই অনুষ্ঠানের প্রস্তুতি বহুদিন আগেই নেওয়া হয়েছিল। তারপরেও এই ভুল হয় কী করে?

এক নেটা নাগরিক তো রীতিমতো খোঁচা দিয়ে লিখেছেন, এই মঞ্চ যিনি তৈরি করেছেন, তিনি বোধহয় চোখে একটু কম দেখেন। তাই, মঞ্চ তৈরি হওয়ার পর তাঁর পক্ষে আর লেখা পডে দেখা সম্ভব হয়নি। এক নেটা নাগরিক লিখেছেন, অনুষ্ঠান শুরু হয় বিকেল সাড়ে চারটে নাগাদ। সকালে নিশ্চই সভাস্থল ঢাকা ছিল কুয়াশায়। তাই, নজর এড়িয়ে গিয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ৪টে (বাংলাদেশের স্থানীয় সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন। কিছুক্ষণ বাদে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত শেষে বঙ্গবন্ধুকন্যা তাঁর ছোটবোন রেহানাকে নিয়ে জাতিকে শপথবাক্য পাঠ করাতে মঞ্চে ওঠেন। বিকাল পৌনে পাঁচটায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশবাসীকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠান চলাকালীন দেখা গেল মঞ্চের সামনে লেখা সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ