চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশ ছেড়ে পালানোর চেষ্টা নায়িকাকে ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার দায়ে আগেই তথ্য প্রতিমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে মুরাদ হাসানকে। ইতিমধ্যেই শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ফলে গ্রেফতারির হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার রাতে কানাডাগামী এক বিমানের টিকিট সংগ্রহ করেছেন মুরাদ। আর ওই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে।

প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রীর দেশত্যাগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে তিনি বলেছেন, ‘মুরাদ হাসান দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।’

গত কয়েক মাস ধরেই একাধিক অশালীন ও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠেছিলেন প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সম্প্রতি এক অডিও টেপ ভাইরাল হয়। ওই অডিও টেপে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকিও দিতে শোনা যায় তাঁকে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠতেই গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে মুরাদ হাসানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরে মঙ্গলবার দুপুরে ইস্তফা দেন তিনি। ইস্তফার পরেই লোকচক্ষুর আড়ালে চলে যান প্রাক্তন মন্ত্রী।

সূত্রের খবর, দেশে থাকলে বিপাকে পড়তে পারেন এমন আশঙ্কায় দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছে মুরাদ হাসান। মন্ত্রী হিসেবে তিনি যে লাল পাসপোর্ট পেতেন তা তথ্য মন্ত্রণালয়ের এক আধিকারিকের কাছে জমা ছিল। পদত্যাগের কিছুক্ষণ আগে ব্যক্তিগত একজন সহকারীকে দিয়ে সেই পাসপোর্ট সংগ্রহ করেন। পদত্যাগের পর লাল পাসপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেননি। সেই লাল পাসপোর্ট নিয়েই দেশত্যাগ করতে চাইছেন তিনি। প্রথমে সপরিবারে দেশত্যাগের সিদ্ধান্ত নিলেও যেহেতু তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের কানাডার ভিসা নেই, তা পরিবারকে রেখেই দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছেন মুরাদ।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ