চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আপনাদের গায়ে কেউ টোকা-ও দিতে পারবে না’, আওয়ামী লীগ কর্মীদের অভয়বাণী বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সাড়ে দশকেরও বেশি সময় ধরে মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৯১ থেকে হওয়া সব জাতীয় সংসদ নির্বাচনে এই দুই দলই পালা করে জিতেছে। যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভানেত্রী তথা ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘এজেন্ট’ মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বিনা মামলায় গণহারে গ্রেফতার করা হচ্ছে দলটির নেতা-কর্মী-সমর্থকদের। গত ১৫ মাসে ৪২ হাজারের বেশি আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। অনেকেই প্রাণ বাঁচাতে আত্মগোপন করেছেন। ভোটের দিন এগিয়ে আসতেই মাস্টারস্ট্রোক দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। মোল্লা ইউনূসের প্রশাসনের নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর ওই আশ্বাসের পরেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘আসন্ন সংসদ ভোটে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট পেতেই পাশে থাকার কথা বলছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।’

আজ সোমবার (১০ নভেম্বর)দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যিনি মূল মাঝি (পড়ুন শেখ হাসিনা) তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছেন। ভারতে চলে গিয়েছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত এক সভায় বিএনপির মহাসচিব বলেন ‘মুক্তিযুদ্ধের দিনগুলিকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সেই চেষ্টা সফল হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়ার নয়। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি। এটি আমাদের অস্তিত্বের অংশ।’ জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন ‘যারা মুক্তিযুদ্ধের সময়ে মা-বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল বা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে কোনও আপস হতে পারে না। এরা বারবার মুখ বদলে সামনে আসছে এবং দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।’ নির্বাচন প্রসঙ্গে ফখরুল সতর্ক করে বলেন, ‘নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ