আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: আমেরিকার মাটিতে দাঁড়িয়েই পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিরুদ্ধে  বাইডেন প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা জারি নিয়ে বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের নির্বাচন বাতিলের কোনও চেষ্টা করলে পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হবে।’

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার সাধারণ পরিষদের সভায ভাষণ দেওয়ার পরে জাতিসঙ্ঘে বাংলাদেশ মিশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন শেখ হাসিনা। ঘন্টাখানেকের সাংবাদিক সম্মেলনে বার বার বাংলাদেশের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। জবাব দিতে বিশ্বজুড়ে দাদাগিরি চালানো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দেগে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘নিষেধাজ্ঞা যারা জারি করছে (পড়ুন আমেরিকা) তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে। প্রয়োজনে বাংলাদেশও পাল্টা নিষেধাজ্ঞা দেবে।’
নাম না করলেও আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে বলে পরোক্ষে ইঙ্গিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে থেকে ভোট বানচালের ষড়যন্ত্র বন্ধ করার যেন কোনও চেষ্টা না হয়। ভোট বানচালের চেষ্টা হলে বাংলাদেশও চুপ করে বসে থাকবে না। পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হবে।’ রাজনৈতিক মহলে চর্চা চলছে, আওয়ামী লীগকে টারগেট করতেই ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু যদি আওয়ামী লীগকে টার্গেট করা হয়, তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি কিন্তু কারও শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে। কাজেই কে নিষেধাজ্ঞা দিল, কে দিল না, তাতে কিছু যায় আসে না। আমার ছেলে তো এখানেই (আমেরিকা)  আছে। সে বিয়ে করেছে, এখানে সম্পত্তি আছে। বাতিল করলে করুক! এতে ভয় পাওয়ার কিছু নেই।’

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের