চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন! পুড়ে মৃত ৫ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লেগে মৃত ৫। বাংলাদেশের বগুড়ার আদমদীঘীর উপজেলা সান্তাহারে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ভয়াবহ আগুন লাগে এক প্লাস্টিকের কারখানায়। সেই ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের পুরোদমে উদ্ধারকাজ চলছে।

নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেতেই দ্রুত আগুন নেভানোর কাজে চলে যায় দমকলের বিশাল বাহিনী। নওগাঁ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ জানিয়েছেন, সাতটি দমকলের ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। কিছু জায়গায় ধিক ধিক করে জ্বলছে আগুন। প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে, বলে জানিয়েছেন দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্লাস্টিক কারখানায় ডিস্পোশেবল প্লেট বানানো হত। প্রতিদিনের মতই শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। আচমকাই কারখানার এক কোনে আগুন লেগে যায় এর ফলে আতঙ্কে শ্রমিকরা বেড়িয়ে যায়। দমকলের সাতটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই কাজে নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিটের দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে আগুন লেগেছে? উত্তরে দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ জানিয়েছেন, সেই ব্যাপারে কিছুই জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ