চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লঞ্চে আগুন: শোক প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক: লঞ্চে আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করলেন বঙ্গবন্ধু কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন। সেখানে তিনি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পান। দুর্ঘটনায় হতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মামুদ চৌধুরী। মন্ত্রকের সচিব মহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও হতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ঝালকাঠি যাচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মামুদ চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের দ্রুত ঢাকায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব মো. লোকমান হোসেন মিয়া।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোর থেকে এ পর্যন্ত ৭২জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের ক্ষত অপেক্ষাকৃত গুরুতর হওয়ায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। আরও দুজনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বরিশাল মেডিক্যাল কলজের পাশাপাশি আহতদের চিকিৎসা চলছে ঝালকাঠি ও অন্যান্য হাসপাতালে।বরিশালের ফায়ার সার্ভিস সহ-অধিকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানিয়েছেন। এখনও পর্যন্ত ৪০জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, ঢাকা থেকে বরগুনাগামী সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০-য়ে আগুন লাগে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ