চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ি ভাঙচুর করলে মিলবে শাস্তি: পড়ুয়াদের হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি ভাঙুচর না করে পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফেরার আহ্বান জানালেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, ‘রাস্তায় নেমে গাড়ি ভাঙুচর করা ছাত্রদের কাজ নয়। আপানারা এটা করবেন না। দয়া করে যাঁর যাঁর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরুন। যারা দোষী, তাঁদের খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের।’

আর্জির পাশাপাশি পড়ুয়াদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যদি কোনও ছাত্র-ছাত্রী এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেল তাঁদের বের করে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।

পড়ুয়াদের উদ্দেশে হাসিনার এই বার্তা এল সোমবার রাতে রামপুরায় গাড়িয় চাকায় পিষ্ট হয়ে বেশ কয়েকজন পথচারীর মৃত্যর প্রেক্ষিতে পড়ুয়াদের আন্দোলন। সোমবার রাতে রামপুরায় গাড়িচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার পর এর প্রতিবাদে রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে গত ২৪ নভেম্বর নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানও গাড়িচাপায় নিহত হয়।

ঘটনার উল্লেখ করে হাসিনা বলেন, ঘটনার যথাযথ তদন্ত হবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি এটুকুই চাই, আমাদের দেশের যে উন্নয়ন আমরা করে দিচ্ছি, সেটাকে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের শিশুরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার সৈনিক হবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ