চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশে বিনিয়োগ করুন’, অনাবাসী বাংলাদেশিদের আর্জি শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাসী বাংলাদেশিদের নিজেদের মাতৃভূমিতে বিনিয়োগের জন্য আর্জি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়েই এই আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে সব প্রতিকুলতাকে সরিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের এক ফাঁকেই ভার্চুয়ালি অনাবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে আওয়ামি লিগ সরকার কিভাবে দেশের উন্নয়নে কাজ করে চলেছে সে প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামি লিগ সরকার সব সময়েই মানুষের উন্নয়নে কাজ করে। তাই সেই উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’ অনাবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে উই‍ৎসাহ জোগাতে বাংলাদেশ সরকার যে ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং একটি আলাদা ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে সে কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বেশ কয়েকজন অনাবাসী শিল্পপতি দেশে বিনিয়োগের ক্ষেত্রে ‘লাল ফিতের’ বাঁধনের কথা তুলে ধরেন। তাঁদের সেই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়টি জানতাম না। লন্ডনে একটি রোডশো হবে, যেখানে আমি বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) বিষয়টি খতিয়ে দেখতে বলব। যে যে সমস্যা রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ বিনিয়োগের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলার জন্যও অনাবাসী বাংলাদেশিদের অনুরোধ জানান তিনি।  এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘ঢাকা-নিউইয়র্ক এবং ঢাকা-টরন্টোর মধ্যে বিমান পরিষেবা যাতে ফের চালু করা যায়, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ