দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাত্র-পুলিশ সংঘর্ষে গুলি, গ্রেনেড, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রবিবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বর। মারমুখী পড়ুয়াদের নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গুলিবিদ্ধ হয়েছেন এক শিক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রবিবার রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ জারি করেছেন উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ। পড়ুয়াদের আজ সোমবার বেলা বারোটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেল ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই একাধিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনকারীদের সঙ্গে দফায়-দফায় বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক আধিকারিক ও শিক্ষকরা। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। রবিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা দেখা দেয়। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধানরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি তা কার্যকর করতে সাতদিন সময় চান। কিন্তু আন্দোলনকারীরা তা মানতে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়। এর পরেই উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করেন আন্দোলনকারীরা। রেহাই পাননি অন্যান্য শিক্ষক ও সংবাদকর্মীরাও। উপাচার্যকে আইআইসিটি ভবনে গিয়ে তালাবন্ধ করে রাখা হয়। বেশ কয়েক ঘন্টা বাদে উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে পুলিশের শরণাপন্ন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছে পুলিশ আন্দোলনকারীদের উপাচার্যকে ঘেরাওমুক্ত করার অনুরোধ জানায়। কিন্তু পুলিশের সেই অনুরোধে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বাধা উপেক্ষা করে উপাচার্যকে ঘেরাওমুক্ত করে পুলিশ। এ সময়ে ছাত্রদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ও গুলি ছুঁড়তে হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মী,  ১০ শিক্ষক ও অশিক্ষিক কর্মচারী ও ১৫ জন শিক্ষার্থী আহত হন। রাতেই জরুরি বৈঠকে বসে সিন্ডিকেট। ওই বৈঠকেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ