মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে তারেক রহমানের জমানায় যে আইনের শাসন বলে আর কিছু অবশিষ্ট নেই, তা ফের একবার প্রমাণিত হল। সশস্ত্র গুন্ডাবাহিনীকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে এবার মাদক বিরোধী অভিযানে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মন্ত্রী ও তাঁর সহযোগীদের  ওই বেআইনি কাজের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। কিভাবে পুলিশের চোখের সামনে খোদ রাজধানী ঢাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে কয়েক ঘন্টা দাপিয়ে বেড়ালেন মন্ত্রী ও তাঁর সাগরেদরা, সেই প্রশ্ন উঠেছে। আর সমালোচনার মুখে পড়ে মন্ত্রীর  আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। যদিও তাতে বিতর্ক থামছে না।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন–সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় সশস্ত্র গুন্ডাদের নিয়ে মাদক বিরোধী অভিযানে নামেন তারেক রহমানের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইশরাক হোসেন। যার বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ কয়েক ডজন মামলা রয়েছে। নিজের বীরত্বের প্রমাণ হিসেবে ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন।  ওই ভিডিয়োর ক্যাপশন দেওয়া হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।  ভিডিয়োতে দেখা যায়, ঘটনাস্থলে গাড়ি থেকে নেমেই ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর…।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা তখন কয়েকজনকে ধরতে দৌড়াচ্ছিলেন। তাঁদের মধ্যে একজনকে লাথিও দেন এক দেহরক্ষী। এ সময় এক যুবককে বলতে শোনা যায়, ‘স্যার, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, স্যার।’ প্রতিমন্ত্রী তখন বলেন, ‘পুলিশ আসবে তারপর কথা হবে।’

 

 

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩