চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি বছরে রাজনৈতিক হিংসার বলি ১৩০, ধর্ষণের শিকার ১,২৪৭

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষেও দেশে রাজনৈতিক হানাহানিতে লাগাম পড়ল না। চলতি বছরের প্রথম ১১ মাসে অর্থা‍ৎ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে ১৩০ জনের। তার মধ্যে ৫৭ জনই শাসকদল আওয়ামী লীগের নেতা ও কর্মী। দেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মাত্র চার জন কর্মী মারা গিয়েছেন। রাজনৈতিক হিংসায় একজন সাংবাদিক ও ৫০ জন নিরীহ নাগরিককে প্রাণ দিতে হয়েছে। রবিবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। তার মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটেছে। আর রাজনৈতিক হিংসার ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।

‘আসক’-এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রাজনৈতিক হিংসার ঘটনার পাশাপাশি লকআপে মৃত্যুর সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক। ১১ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালীন প্রাণ হারিয়েছেন ৬৭ জন। নির্যাতন ও নিপীড়নের হাত থেকে রেহাই মেলেনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের কর্মীদেরও। চলতি বছরের প্রথম ১১ মাসে নির্যাতনের শিকার হয়েছেন ১৯৩ জন সাংবাদিক।’

বিজয়ের সুবর্ণজয়ন্তী বর্ষে ধর্ষণের পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। ‘আসক’-এর রিপোর্ট অনুযায়ী, ‘বছরের প্রথম ১১ মাসে দেশজুড়ে এক হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ করে খুন করা হয়েছে ৪৬ জনকে। আর ধর্ষণের লজ্জা থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছে নয়জন। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬টি। পাশাপাশি শ্বশুরবাড়ির নির্যাতনে মৃত্যু হয়েছে ২১৩ জন গৃহবধূর। লজ্জার বিষয় হল, নারী নির্যাতনের পাশাপাশি সমানতালে চলেছে শিশু নির্যাতনও। ১১ মাসে হত্যার শিকার হয়েছে ৫৪৭ শিশু। তার মধ্যে ১২৮ জনের বয়স ছয় বছরের নিচে। সাত থেকে ১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ