চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণহত্যার প্রতিবাদে শুরু অনশন, বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:  সংখ্যালঘু নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে শনিবার সকাল থেকে বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে শুরু হয়েছে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচি শুরু হয় ভোর ছটা থেকে চলবে বেলা ১২টা পর্যন্ত। পাশাপাশি হামলার প্রতিবাদে এবছর কালীপুজো এবং দীপাবলিতে ঘট-পুজো হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি।

পরিষদের তরফ থেকে বলা হয়েছে, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা ও হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সরকার ঘোষিত জিরো টলারেন্সের দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক চক্রান্তের প্রতিবাদেই গণঅবস্থান ও বিক্ষোভ।  সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানিয়েছেন, ভোর থেকেই কর্মসূচি শুরু হয়েছে। ঢাকায় শাহবাগ চত্বর আর চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বরে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।”সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হিংসাত্মক ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্নস্থানে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি।

উল্লেখ করা যেতে পারে,  গত ১৩ অক্টোবর দুর্গা পূজার সময় কুমিল্লার এক পুজোমণ্ডপে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ রাখাকে কেন্দ্র করে তেতে ওঠে বাংলাদেশ। ঘটনায় সাতজন প্রাণ হারান। সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দায় সরব হয় বিরোধী দল। কোরান রেখে আসা ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, সে মানসিক ভারসাম্য়হীন। এই গ্রেফতারি নিয়ে নানা প্রান্ত থেকে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ধৃত মানসিক ভারসাম্যহীন হলে তার পক্ষে কী করে এই কাজ করা সম্ভব?

 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ