চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, দেশ থেকে বিচ্ছিন্ন ঢাকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়ছে। বুধবার সকাল থেকে  আন্দোলনের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কাওরান বাজার ও মহাখালীতে পড়ুয়াদের রেললাইন অবরোধের জেরে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে যেমন ট্রেন ছাড়তে পারছে না, তেমনই বাইরের জেলা থেকে কোনও ট্রেন ঢাকায় ঢুকতে পারছে না। বিভিন্ন জায়গায় পথ অবরোধের জেরে গন্তব্যে পৌঁছতে নাকানি-চোবানি খেতে হয়েছে সাধারণ মানুষকে।

সম্প্রতি বাংলাদেশ হাইকোর্টের তরফে সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিকে অবৈধ বলে রায় দেওয়া হয়। আর হাইকোর্টের রায়ের পরেই সংরক্ষণ বা কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা। এদিনই অবশ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপরে এক মাসের স্থগিতাদেশ জারি করেছে। তবে শীর্ষ আদালতের ওই নির্দেশে খুশি নন আন্দোলনকারীরা।

এদিন দেশকে অচল করে দেওয়ার জন্য ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই ঢাকার সার্ক ফোয়ারা মোড়, এফডিসি মোড়-সহ বিভিন্ন জায়গায় পথ অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলান্স-বাদ অন্য কোনও যানবাহনকে যেতে দেননি অবরোধকারীরা। ফলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আন্দোলন প্রত্যাহার করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন একাধিক মন্ত্রী। যদিও সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ