রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঢাকা: বাংলাদেশের রংপুরে বন্ধ বাড়ির ভিতর থেকে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক। প্রায় তিন দিন ধরে দরজা তালাবন্ধ অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়দের সন্দেহ হয়। শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভিতরে ঢুকতেই একে একে উদ্ধার হয় চারটি দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়, চারজনকেই খুন করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতরা হলেন রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। প্রার্থী গত বছর রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন। অন্যদিকে, ১২ বছরের প্রীয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রংপুর নগরীর মাছুয়াপাড়া মন্দির সংলগ্ন এলাকায় গণপতি চক্রবর্তীর বাড়ি। কয়েক দিন ধরে বাড়ির মূল গেটে তালা ঝুলতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। শনিবার রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে চারজনের দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

তদন্তকারীদের অনুমান, অন্তত তিন থেকে চার দিন আগেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় ঘরের ভিতরে পড়ে থাকার কারণে দেহগুলিতে পচন ধরেছিল। ঘটনাস্থল পরীক্ষা করে বেশ কিছু বিষয় পুলিশের নজরে এসেছে। রংপুর সিআইডির ইনচার্জ জানান, বাড়িতে টাকা-পয়সা ও গয়না রাখার জন্য ব্যবহৃত কয়েকটি জায়গার তালা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। সেই কারণে ডাকাতির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ডাকাতির সঙ্গে চারজনের মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ এবং সিআইডির একটি টিম বাড়িটিকে ঘিরে রেখেছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে।

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো