চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের মামলায় পাঁচ অভিযুক্তই বেকসুর খালাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বহুল চর্চিত রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় শিল্পপতির ছেলে সহ পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস দিল আদালত। বৃহস্পতিবার রাজধানী ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার মামলার রায় দিতে গিয়ে বলেন, ‘রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি।  উভয়পক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্ক ঘটেছে। ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে অভিযুক্তদের খালাস দেওয়া হল।’ যদিও আদালতের রায়ে খুশি নন সরকারি আইনজীবী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চার বছর আগে ২০১৭ সালের  ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রখ্যাত শিল্পপতি তথা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে। বাকি চার অভিযুক্ত হলেন সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। ওই বছরের ৬ মে বনানী থানায় পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করে। যদিও প্রথম থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন অভিযুক্তরা। চাঞ্চল্যকর এই মামলায় মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চার বছর ধরে মামলার শুনানি চলার পরে গত ২৭ অক্টোবর রায়দানের দিন ধার্য করেছিলেন ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার। তবে ওই দিন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ রাখার কারণে রায়দান  হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ