‘ভারত থেকে খুনের হুমকি পাচ্ছি’, দাবি খুলনার জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইতিহাসে প্রথমবার হিন্দু প্রার্থী দাঁড় করিয়ে শোরগোল ফেলে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপ্রেমী জামায়াতে ইসলামী। সংখ্যালঘু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) হিন্দু  নিধন যজ্ঞের নেতৃত্ব দেওয়া দলের প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। ইতিমধ্যেই সমাজমাধ্যমে মুসলিমপ্রেমী কৃষ্ণের ‘লীলাখেলার’ বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। তাতে খানিকটা বিড়ম্বনায় পড়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর। তাই দৃষ্টি ঘোরাতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিস্ফোরক দাবি করেছেন তিনি। অভিযোগ করেছেন, ‘জামায়াতের প্রার্থী হওয়ার পরেই ভারত থেকে নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন। ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু ওই হুমকি দিচ্ছেন।’

এক সময়ের কুখ্যাত সোনা চোরাকারবারী কৃষ্ণ নন্দী গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ব্যবসা বাঁচাতে জামায়াতে ইসলামী দলে নাম লেখান। কয়েক কোটি টাকা অনুদান দিয়ে জামায়াতের সনাতন শাখার ডুমুরিয়া উপজেলার সভাপতির পদ বাগিয়ে নেন। আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত খুলনা-১ আসন জামায়াতকে উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন দলটির শীর্ষ নেতাদের। যদিও স্থানীয় হিন্দু সম্প্রদায় ইতিমধ্যেই কৃষ্ণকে সামাজিক বয়কটের ঘোষণা দিয়েছেন।

তাতে খানিকটা বিপাকে পড়ে এদিন আচমকাই সাংবাদিক সম্মেলন করে ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জামায়াতের প্রথম হিন্দু প্রার্থী। সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ অভিযোগ করেন, ‘ভারতে ডেরা বাঁধা ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু আমার মোবাইল নম্বরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে চলেছে। বলেছে, আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।’ সমাজমাধ্যমে মদের বোতল হাতে এবং কলগার্লদের দ্বারা পরিবেষ্টিত হওয়ার যে ছবি ভাইরাল হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জামায়াতে ইসলামী মনোনীত (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার শুরু করেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণীর যোগসাজসে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারসহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে।’

 

 

 

 

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের