উঠে গেল নিষেধাজ্ঞা, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের জন্য বড় সুখবর। খুলে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন এই সুখবর। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেন্ট মার্টিন দ্বীপ খুলে যাওয়ার খবর জানিয়েছেন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ১  নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন। তবে পর্যটকরা ঘুরতে গিয়ে সেখানে রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই তিনি জানয়েছেন। সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন্ধ  করেছিল জীববৈচিত্র্য রক্ষা করতে। দ্বীপ থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচলও দীর্ঘদিন বন্ধ রয়েছে।

জেটিঘাটে র্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জাহাজের কর্মচারীরা কর্মহীন সময় কাটাচ্ছেন। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়। বহু মানুষ ছুটি কাটাতে একান্তে আসেন এই দ্বীপে। দ্বীপটির আয়তন ৮ থেকে ১৫ বর্গকিলোমিটারের মধ্যে পরিবর্তিত হয়। জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল এর আয়তন। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় ৫.৬৩ কিলোমিটার লম্বা এবং প্রস্থ ২০০ থেকে ৭০০ মিটারের মধ্যে। দ্বীপের  প্রধান তিনটি অংশ রয়েছে। সেগুলি হল উত্তর পাড়া (নারিকেল জিঞ্জিরা), দক্ষিণ পাড়া এবং গলাচিপা। জানিয়ে রাখা ভালো দক্ষিণে একটি ছোট দ্বীপ “ছেঁড়া দ্বীপ” নামে পরিচিত। এটি জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায়। সেন্ট মার্টিনে পাওয়া যায় ৬৬ প্রজাতির প্রবাল, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং ১২০ প্রজাতির পাখি। দ্বীপটি সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার জন্য বিখ্যাত।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ