চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন নিষেধাজ্ঞায় প্রভাবিত হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, মত বিশিষ্টদের

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের এলিট ফোর্স ব়্যাব এবং ব়্যাবের কর্মকর্তাদের চাপে রাখতেই আমেরিকা নিষেধাজ্ঞার পথে হাঁটল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তারা এও বলছে, এই নিষেধাজ্ঞার ফলে ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠবে। যদিও বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেনের মতে, সম্পর্ক তিক্ত হবে না মধুর, সেটা নির্ভর করছে আমেরিকার ওপর।

আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক সায়ীদ ইফতেখার আহমেদ জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারিতে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত হবে। পাশাপাশি তিনি এও বলেন, এই নিষেধাজ্ঞা জারির ফলে বাংলাদেশের অর্থনীতি ও বিদেশনীতি চিন ও রাশিয়া কেন্দ্রিক হলে ভবিষ্যতে ঢাকার ওপর কার্যকর হতে পারে আরও কঠোর বিধিনিষেধ।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ব্যাপারে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটেছে। এর কারণ হিসেবে উঠে এসেছে, সম্প্রতি ঢাকার সঙ্গে বেজিং ও মস্কোর ঘনিষ্ঠতা। অধ্যাপক আহমেদ জানিয়েছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর ঢাকার ব্যাপারে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গীর

উল্লেখ করা যেতে পারে, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক তথা বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান বেনজির আহমেদ-সহ ছজন প্রাক্তন ও বর্তমান আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন রাজস্ব বিভাগ। নিষেধাজ্ঞায় অস্বস্তিতে বাংলাদেশ। মার্কিন নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে হাসিনা প্রশাসনকে বিঁধতে আসরে নেমেছে বিএনপি-সহ তামাম বিরোধি শিবির।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ