শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে ওই চার্জ গঠন পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা-সহ ২৮৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

দিল্লিতে আশ্রয়ে থাকাকালীন গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেডের’ এক জুম মিটিংয়ে অংশ নেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভার্চুয়াল মিটিংয়ে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন। রাব্বি আলমের (মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি) উদ্যোগে ওই অনলাইন বৈঠক হয়েছিল। সমাজমাধ্যমে ওই অনলাইন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে যায়।

মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে অভিযোগ তুলে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনা-সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। তদন্ত শেষে গত বছরের ১৪ অগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শেখ হাসিনা-সহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী আধিকারিক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মামলায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ-সহ ৩০ জনকে গ্রেফতার দেখানো হয়। প্রথমে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালামের এজলাসে ছিল। আচমকা গত ২৩ ফেব্রুয়ারি বিচার দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক মঈন উদ্দিন চৌধুরীর এজলাসে পাঠানো হয়। চার্জ গঠন সংক্রান্ত শুনানি এদিনই শেষ হয়। বেশ কয়েকজন আইনজীবী এদিন মামলা থেকে অব্যাহতি নেন। বাকি আসামিদের আইনজীবীরা চার্জ গঠন পিছিয়ে দেওয়ার আর্জি জানান। সেই আর্জিতে সাড়া দিয়েই চার্জ গঠন পিছিয়ে দেন বিচারক।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড