চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লঞ্চে অগ্নিকাণ্ডের তদন্তে সাত সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক:  লঞ্চে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি তৈরি করল নৌপরিবহন মন্ত্রক। কমিটিতে রয়েছেন বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং দমকল দফতরের একজন করে প্রতিনিধি।  তদন্ত কমিটি গঠনের খবর দিয়েছেন নৌপরিবহন মন্ত্রকের উচ্চপদস্থকর্তা মহম্মদ জাহাঙ্গির আলম। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে। 

উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার মধ্যরাতে বরগুনাগামী একটি লঞ্চে আগুন লাগে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। আহতের সংখ্যা এই খবর লেখা পর্যন্ত ৫০। বাংলাদেশর দমকল দফতরের তরফ থেকে জানানো হয়েছে রাত সাড়ে তিনটে নাগাদ তারা আগুন লাগার খবর পান। শুক্রবার ভোর পৌনে চারটে নাগাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সাহায্যের হাত বাড়িয়ে দেয় উপকূলরক্ষী বাহিনী, পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুক্রবার ভোঁর পাচটা নাগাদ (স্থানীয় সময়) আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ৩৬জনকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন ৭২জন। তবে আহতদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। আগুনে পুড়ে যাওয়া লঞ্চটিকে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে নিয়ে আসা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ