সপরিবারে ট্রেনে চেপে পদ্মা সেতু পাড়ি শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারকে সঙ্গে নিয়ে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর বাংলাদেশের স্থানীয় সময় ১২.৪৫ নাগাদ ট্রেনে করে পদ্মা পার হন প্রধানমন্ত্রী।  মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সূত্রেই ট্রেনে চেপে পদ্মা পাড়ি।

সকাল ১০.১০ মিনিটে সড়কপথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। ১০.৫৮ মিনিট নাগাদ মাওয়া পৌঁছন। মাওয়া রেল স্টেশন প্রাঙ্গনে বক্তব্য রাখেন তিনি। দুপুর ২.০০ নাগাদ ট্রেনে করে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছন। সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা।  ঢাকার গেণ্ডারিয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার চালু হল মঙ্গলবার।

পদ্মা সেতুতে রেল চলাচলের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঢাকার কাছাকাছি এল। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমল ২১২ কিলোমিটার।  চিনের ঋণে প্রায় ৩৯,২৪৭ কোটি টাকা ব্যয় করে  এই রেলপথ নির্মিত হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নতুন রেলপথ। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য