তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিষেধাজ্ঞা তোলার জন্য অন্যতম শর্ত হিসাবে আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে শেখ হাসিনাকে সরে দাঁড়ানোর শর্ত দিয়েছিল তারেক রহমানের সরকার। কিন্তু সেই শর্ত পত্রপাঠ নাকচ করেছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা। তিনি মধ্যস্থতাকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কোনও ভাবেই আওয়ামী লীগ সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না।’ তবে তিনি প্রস্তাব দিয়েছেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিতর্কিত ওবায়দুল কাদেরকে সরিয়ে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীর মতো স্বচ্ছ ভাবমূর্তির কাউকে নিয়োগ করতে রাজি।’ বঙ্গবন্ধু কন্যার এমন গোঁয়ার্তুমিতে খানিকটা অস্বস্তিতে পড়েছেন মধ্যস্থতাকারীরা।

সেনা অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে আরও কয়েকশো আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়ে কলকাতা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে। গণহারে গ্রেফতার করা হয় দলটির হাজার-হাজার নেতা-কর্মীকে। তখনও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটির নিচুতলার কর্মীদের আশা ছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে হয়তো নিষেদাজ্ঞা তুলে নেওয়া হবে।

কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংসদে আইন এনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। যদিও ভারত-সহ বেশ কয়েকটি দেশের তরফে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য তারেক রমান সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে বিএনপি সূত্রে খবর। ওই অনুরোধ পাওয়ার পরেই বিএনপির তরফে শর্ত দিয়ে জানানো হয়েছিল, শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশের মধ্যে থাকা আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কোনও নেতা-নেত্রী দলের নেতৃত্ব দেন, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। শেখ হাসিনার বিকল্প হিসাবে সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের প্রাক্তন অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী এবং নারায়ণগঞ্জ পুরনিগমের মেয়র সেলিনা হায়া‍ৎ আইভির নাম প্রস্তাবও করা হয়েছিল। কিন্তু ওই শর্ত খারিজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য